
সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বেলকুচি উপজেলার শেরনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাহিন সরকার। ঘটনাকালে পেট্রোল বোমার আগুনে বাড়ির প্রবেশগেটে আগুন লেগে যায়।
মাহিন সরকার জানান, হামলাকারীদের সঠিক সংখ্যা জানা না গেলেও তারা একটি গাড়ি ব্যবহার করে পালিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন।
স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।