
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকিরসহ পাঁচ নেতা সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সকালে তারা আসলাম ফকিরের বাড়ির উঠানে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। পদত্যাগকারীদের তালিকায় রয়েছেন উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতি ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির, সদস্য সোহেল ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং পাটগাতী ইউনিয়ন বিএনপির ক্রিড়া সম্পাদক রুমান। তাদের এই পদত্যাগ বিএনপির স্থানীয় শক্তি কাঠামোতে গুরুতর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই পদত্যাগের পেছনে দলীয় নীতিমালা এবং নেতৃত্ব নিয়ে অসন্তোষ ভূমিকা রেখেছে।