
শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ৪৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি জানিয়েছে, মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়িয়ে দিয়েছে। তাদের কাজ হবে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা। সরকারের এই পদক্ষেপ শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বাড়িয়েছে।