
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও নির্দেশনা মোতাবেক কাজ করছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হচ্ছে।