
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। ঘটনায় ১৮টি যানবাহন ও ৫টি ট্রাকের সংঘর্ষ ঘটে। এছাড়াও ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, বুধবার মধ্যরাতের কিছু আগে ফুজাইরাহ আমিরাতের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারানোর পরই এ ভয়াবহ সংঘর্ষের সূত্রপাত হয়।
দুর্ঘটনাস্থলে জরুরি সেবা দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কাজ শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার সঠিক কারণ ও দায়িত্ব নির্ধারণে তদন্ত শুরু করেছে। এ ধরনের দুর্ঘটনা রোধে আরও কঠোর ট্রাফিক নিয়ম প্রয়োগেরও ঘোষণা দিয়েছে তারা।
সূত্র: আল জাজিরা