
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদ বণ্টন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কাউকে পদ দেওয়ার ক্ষেত্রে স্পষ্ট ও প্রকাশ্য মাপকাঠি থাকা উচিত। কোন যোগ্যতায় কে কোন পদ পাচ্ছেন, তা জনগণের কাছে স্বচ্ছ না থাকলে প্রতিটি পদ নিয়েই প্রশ্ন উঠবে।”
তিনি আরও উল্লেখ করেন, “নাহিদকে আহ্বায়ক করা হলে আসিফকে কেন ৬ নম্বরে রাখা হলো—এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই তৈরি হয়।” গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপি থেকে পদত্যাগ করেন সামান্তা শারমিন।
এনসিপি’র নেতৃত্ব গঠন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহল থেকে ইতিমধ্যেই সমালোচনা উঠেছে। সামান্তার এই মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে।