
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলার অভিযোগ উঠেছে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের নিজস্ব চেম্বারে এ ঘটনা ঘটে। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। বিকেল ৫টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির বাড়ি থেকে ইমরান খান সালামকে গ্রেপ্তার করা হয়।
সূত্র: ে জানা যায়