
কক্সবাজারের উখিয়া উপজেলায় পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিনকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ।
নুরুল আমিনের মাথায় দুটি ও ঠোঁটে একটি গভীর কোপের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শেড দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হবে বলেও পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।
সূত্র: ের দাবি