
কক্সবাজারের টেকনাফে একটি দুর্গম পাহাড়ে মানবপাচারের উদ্দেশে অপহৃত শতাধিক বাঙালি ও রোহিঙ্গা নাগরিককে বিশেষ আস্তানায় আটকে রেখে নির্যাতন করা হচ্ছিল। এই তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গ্রামের পাহাড়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাসদস্যদের পাশাপাশি বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যরাও অংশ নেন। অভিযানের সময় সেনা সদস্য তিতাস শেখের কাঁধে গুলি লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় সেনাবাহিনী ও গোয়েন্দা বিভাগের তৎপরতা আরও তীব্র হয়েছে।