1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
মাদকের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে : ইশরাক নারায়ণগঞ্জ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আলী আহসান জুনায়েদ ‘কৃতজ্ঞতা জানাতে না পারলে নীরব থাকুন’, সামান্তার পদত্যাগ পর এনসিপিকে মাহফুজ আলম অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ শিক্ষার্থীদের ফারজানার সঙ্গে তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পিবিআই গুটিয়ে নিয়েছে তাহসিফ হত্যা মামলার ছায়া তদন্ত থেকে তাহসিফ হত্যা মামলার ছায়া তদন্ত থেকে গুটিয়ে নিয়েছে পিবিআই কাঁধে গুলি লাগার পর মাটিতে লুটিয়ে পড়েন নিহত সেনা সদস্য তিতাস শেখ পরিমনির পাশে দাঁড়িয়েছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন আখতারুজ্জামানের ছেলেকে দেখতে গেলেন জামায়াত আমির, জড়িতদের গ্রেফতার দাবি

সুজানগরে যুবদল নেতার হুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার কর্মস্থলে অনুপস্থিতি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডার বাতিল না করায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রাণীকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা সিদ্দিকুর রহমান পিন্টুর বিরুদ্ধে। অভিযোগ মতে, পিন্টু ও তার সহযোগীরা কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে ভীতিপ্রদর্শনের ঘটনা ঘটিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, পিন্টুর নেতৃত্বে ৮-১০ জনের একটি দল ডা. সুপ্রভা রাণীর অফিসে ঢুকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং নিরাপত্তা ক্যামেরা ঘুরিয়ে দেয়। এসময় দলটি তাঁকে প্রায় আড়াই ঘণ্টা অবরুদ্ধ রাখে বলে জানা গেছে।

এ ঘটনায় আতঙ্কিত ডা. সুপ্রভা রাণী গত কয়েকদিন ধরে কর্মস্থলে আসছেন না বলে স্থানীয় সূত্রে জানা যায়। স্থানীয়রা অভিযোগ করেছেন যে টেন্ডার বাতিলের দাবিতে এমন হুমকি সম্পূর্ণ অযৌক্তিক এবং জনস্বাস্থ্য ব্যবস্থায় বিঘ্ন ঘটাচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ পেয়েছে স্থানীয় থানা। তবে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি বলে নিশ্চিত করেননি তারা।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ