1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
ইরানের হুঁশিয়ারি: নতুন হামলায় যুদ্ধ বিস্তৃত হবে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে ইরানের হুঁশিয়ারি: ইউরোপকে যুদ্ধের মাশুল দিতে হবে ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ ও বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ‘আমার জীবন এখানে দাফন হয়ে গেছে’, পরিবারের ১২ সদস্যকে হারানো ইরানি যুবকের হৃদয়বিদারক বক্তব্য যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা নয়, চাই নীতির পরিবর্তন: ফয়জুল করীম ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত, সংবর্ধনায় অশ্লীল নৃত্যের অভিযোগ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন লালমনিরহাটের কৃতি সন্তান মিনহাজুল ইসলাম বাপ্পি

ইরানের হুঁশিয়ারি: নতুন হামলায় যুদ্ধ বিস্তৃত হবে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইসরাইলের সঙ্গে মিলে মধ্যপ্রাচ্যে নতুন কোনো হামলা চালায়, তাহলে যুদ্ধের আগুন আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া শনিবার এ হুঁশিয়ারি দিয়েছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) দেওয়া এক পোস্টে ইরানী এই জেনারেল বলেন, ‘ইসরাইলিদের চাপ ও প্ররোচনায় পড়ে মার্কিন প্রেসিডেন্ট যদি আবারো কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেন, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’

তিনি আরও যোগ করেন, ‘যেকোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে ইরান কঠোরভাবে জবাব দেবে। আমরা আমাদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত।’

গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। ইরান ও ইসরাইলের মধ্যে কথোপকথনের পরিবর্তে যুদ্ধের কথাবার্তাই বেশি শোনা যাচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন, কোনো নতুন সংঘর্ষ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ