
পাকিস্তানের পররাষ্ট্রনীতি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করেছে। কখনো দেশটি যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে আবির্ভূত হয়েছে। আবার কখনো চীনের ঘনিষ্ঠ সহযোগীতে পরিণত হয়েছে। প্রশ্ন উঠেছে, পাকিস্তান কি যুক্তরাষ্ট্রের মক্কেল রাষ্ট্র, যা আমেরিকার সাম্রাজ্যবাদী স্বার্থ এবং এ অঞ্চলে তার ঘনিষ্ঠ মিত্র উপসাগরীয় রাজতন্ত্রগুলোর প্রতি অনুগত? নাকি দেশটি এমন একটি রাষ্ট্র, যা আদর্শিকভাবে মৌলবাদী এবং একই সঙ্গে চীনের মক্কেল ও যুক্তরাষ্ট্রের অনির্ভরযোগ্য মিত্র? এমন একটি রাষ্ট্র, যা এককভাবে কিংবা চীনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক আধিপত্য বিস্তারকারী শক্তিকে দুর্বল করতে সক্ষম? পাকিস্তানের এই দ্বিমুখী পররাষ্ট্রনীতি নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। ডন পত্রিকা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে।
সূত্র: স্ট্রেট নিউজ গ্লোবাল