1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
নীলফামারীতে বিএনপি নেতার গাড়িবহরে হামলার মামলায় আ.লীগের ৩ নেতাকর্মী আটক মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ ইশরাকের হানা দেওয়া সেই মাদকের আস্তানা এবার গুঁড়িয়ে দিল পুলিশ মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধার প্রতিবাদে জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান এক নেতাকে কেন্দ্র করে অন্যের অবদান অস্পষ্ট, বর্তমান সরকারও একই পথে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে রংপুরে তিন বাড়িতে ভাঙচুর-লুটপাট, পুলিশ মোতায়েন তারেক রহমান ও সানায়ে তাকাইচির নেতৃত্বে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক আজ বিএনপি আওয়ামী লীগ থেকে শিখেছে ক্ষমতায় যাওয়ার আগে গণতন্ত্র, গেলে স্বৈরতন্ত্র: পরওয়ার লাশের ওপর নৃত্য করে সভ্য দুনিয়ায় অসভ্যতা দেখিয়েছে আওয়ামী লীগ: জামায়াত এমপি

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ পূর্বাভাসে উঠে এসেছে যে বাংলাদেশ মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রতিবেশী ভারতকে ছাড়িয়ে যেতে পারে। ২০২৬ সালের মধ্যে এ বিশাল অর্জন সম্ভব হবে বলে মনে করছে আইএমএফ। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৮৮৬ মার্কিন ডলারে, যা ভারতের ২ হাজার ৭৪৯ ডলারের চেয়ে বেশি।

এর আগে ২০২০ সালেও বাংলাদেশ ভারতকে মাথাপিছু জিডিপিতে ছাড়িয়ে গিয়েছিল। এবার আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে আবারও সেই সম্ভাবনার ইঙ্গিত মিলেছে। সংস্থাটি বলছে সাধারণ মানুষের আর্থিক সক্ষমতায় বাংলাদেশের অগ্রগতি উল্লেখযোগ্য।

বাংলাদেশের কৃষি ও শিল্প খাতের সমন্বিত উন্নতি, রপ্তানি আয় বৃদ্ধি এবং অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থার ইতিবাচক প্রবণতা এই সাফল্যের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি এবং বেসরকারি বিনিয়োগের প্রসারও অর্থনীতির এই অগ্রগতিতে ভূমিকা রেখেছে বলে মনে করা হয়।

এদিকে, ভারতেও অর্থনৈতিক বৃদ্ধি অব্যাহত থাকলেও জনসংখ্যার তুলনায় তা কিছুটা ধীরগতির। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের এই অর্জন দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ভারসাম্যে পরিবর্তন আনার সম্ভাবনা তৈরি করতে পারে। এই সাফল্য ধরে রাখতে শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ