1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি চিকিৎসক মাজেন আল-রানতিসি রাজপথে কোথাও হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক নোবেল না পাওয়ায় নরওয়েকে ‘নোংরা’ দেশ বললেন ট্রাম্প জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী টঙ্গীর মাদ্রাসায় শিশু নিপীড়নের মামলায় দ্রুত তদন্ত, চার্জশিট দেবার অপেক্ষা আ. লীগ নেতার বাড়ির দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বন্ধ, এমডির বিদেশ সফর বিতর্ক তরুণীসহ জামায়াত নেতার ছেলেকে মেস থেকে আটক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়ম ও বদলি-বাণিজ্যের অভিযোগ ইসলামকে বিজয়ী করতে হবে, এর মাধ্যমেই কেবল বৈষম্যহীন সমাজ সম্ভব: মামুনুল হক

ধর্ষণ-নিপীড়নের ঘটনাগুলো দুঃখজনক ও লজ্জাকর: ধর্মমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

সম্প্রতি দেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নিপীড়নের ঘটনাগুলোকে অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি এ ধরনের অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহবান জানিয়েছেন। গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ধর্মমন্ত্রী ইমামদের প্রতি আহবান জানান যাতে তারা জুমার খুতবায় এ বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন। তার মতে, ধর্মীয় বক্তব্য ও দিকনির্দেশনা মানুষের মধ্যে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে পারে। তিনি আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে নারীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে সকলকে একযোগে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ