
দাওয়াতে ঈমানী বাংলাদেশের চেয়ারম্যান মুফতী মুহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরি বলেছেন, শিক্ষার্থীকে শাসন করার অধিকার শিক্ষকের থাকলে, কোনো শিক্ষক শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিলে ওই শিক্ষকের গালে থাপ্পড় দেওয়ার অধিকারও শিক্ষার্থীর বাবার রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে মুফতী মুহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরি লেখেন, “শিক্ষার্থীকে শাসন করার অধিকার যদি শিক্ষকের থাকে, তবে কোনো শিক্ষক অনৈতিক প্রস্তাব দিলে তার গালে থাপ্পড় মারার অধিকারও শিক্ষার্থীর পিতার থাকা উচিত।” তার এই বক্তব্য সামাজিক মাধ্যম আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার এই মতের সঙ্গে একমত প্রকাশ করে সামাজিক মাধ্যমে তাদের সমর্থন জানিয়েছেন। এ বিষয়ে তিনি আরও বলেন, “শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি তাদের আচরণও অনুকরণীয় হওয়া উচিত। অনৈতিক প্রস্তাব দেওয়ার মতো কর্মকাণ্ড শিক্ষক সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।”