
পাবনা সদরে এক মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীকে চেতনানাশক প্রয়োগ করে একাধিকবার ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক আবু ইউসুফ প্রামাণিককে পুলিশ গ্রেপ্তার করেছে। পাশাপাশি ঘটনা গোপন রাখতে ও শারীরিক প্রভাব ঢাকতে ভুক্তভোগীকে জোরপূর্বক জন্মনিয়ন্ত্রক ওষুধ খাওয়ানোর তথ্যও সামনে এসেছে। শুক্রবার বিকেলে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণের পর ভুক্তভোগীকে নিয়মিত জন্মনিয়ন্ত্রক ওষুধ খেতে বাধ্য করা হতো। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।