
যুক্তরাষ্ট্রের হুমকি ও চাপ সত্ত্বেও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না এবং ইউরেনিয়ামের মজুতও হস্তান্তর করবে না। বৃহস্পতিবার দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, “ইউরেনিয়াম সমৃদ্ধ ও মজুত করা ইরানের বৈধ অধিকার।” এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরানে যুদ্ধ বন্ধে ‘সব কিছু’ করতে প্রস্তুত রয়েছে রাশিয়া। অন্যদিকে, যুদ্ধের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ ক্রমশ বাড়ছে।