
জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপিকে দেখতে হাসপাতালে গিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার বিকালে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে পৌঁছে তিনি অধ্যাপক মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি অধ্যাপক মুজিবুর রহমানের শয্যাপাশে কিছুসময় অবস্থান করেন। তিনি তার শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।