1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ কিংবা মজুত হস্তান্তর করবে না ইরান জামায়াত নেতা মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে গোলাম পরওয়ার প্রেসিডেন্ট জিয়ার স্মৃতিবিজড়িত বিপ্লব উদ্যানে অবৈধ কার্যকলাপ বেড়েছে বাঘার চরাঞ্চলে বন্দুক-এয়ারগান উদ্ধার, গ্রেপ্তার ১ হরিণাকুণ্ডুতে ধসে পড়া সড়ক এখন মরণফাঁদ, দুই বছরেও হয়নি সংস্কার ডিএনসিসি প্রশাসকের বক্তব্যে জামায়াতের প্রতিবাদ বায়তুল মোকাররমের খতিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ ফোর্ট হুড হামলাকারী নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত বিএনপি সরকারের সাত মাসে ৩২ গ্যাসকূপ খনন, যোগ হচ্ছে দৈনিক ১৪৮ এমএমসিএফ গ্যাস ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুত নিয়ে আপস করবে না ইরান

ফোর্ট হুড হামলাকারী নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ফোর্ট হুড হামলাকারী নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে। ২০০৯ সালের নভেম্বরে টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাটিতে নিরস্ত্র ১৩ জন মার্কিন সেনাকে গুলি করে হত্যার দায়ে সাবেক সেনা মেজর নিদাল হাসানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল।

পেন্টাগনের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে সম্পন্ন হবে এবং এটি লাইভস্ট্রিমিংয়ের মাধ্যমে জনসাধারণ দেখতে পারবে। গত প্রায় এক দশক ধরে আদালতে চলা প্রক্রিয়া শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০০৯ সালের ৫ নভেম্বর হাসান ফোর্ট হুড ঘাঁটিতে একের পর এক সৈন্যদের গুলি করেন। এ হামলায় ১৩ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছিল। হাসান নিজেও পুলিশের গুলিতে গুরুতর আহত হন।

যুক্তরাষ্ট্রের সামরিক আদালতে দীর্ঘ মামলার পর ২০১৩ সালের ২৮ আগস্ট হাসানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে বিভিন্ন আইনি জটিলতার কারণে এতোদিন তা কার্যকর করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ