1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে ইরানের হুঁশিয়ারি: ইউরোপকে যুদ্ধের মাশুল দিতে হবে ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ ও বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ‘আমার জীবন এখানে দাফন হয়ে গেছে’, পরিবারের ১২ সদস্যকে হারানো ইরানি যুবকের হৃদয়বিদারক বক্তব্য যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা নয়, চাই নীতির পরিবর্তন: ফয়জুল করীম ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত, সংবর্ধনায় অশ্লীল নৃত্যের অভিযোগ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন লালমনিরহাটের কৃতি সন্তান মিনহাজুল ইসলাম বাপ্পি সৌদি আরবের ইসলামি বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম মনীষীর বই নিষিদ্ধ

সালমান মুক্তাদিরের স্টুডিও হামলার নিন্দা জানালেন নাসিরুদ্দিন পাটোয়ারী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার দেখা হয়েছে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। শনিবার মধ্যরাতে এক ফেসবুক পোস্টে তিনি এ ঘটনাকে নির্মম ও নিন্দনীয় বলে মন্তব্য করেন।

নাসিরুদ্দিন পাটোয়ারী তার পোস্টে উল্লেখ করেন, “জুলাইয়ের কঠিন সময়ে যখন অনেকে চুপ ছিলেন, তখন সালমান মুক্তাদির প্রকাশ্যে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন।” এ সময় আহতদের সেবা ও আন্দোলনকারীদের পাশে থেকে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলেও পাটোয়ারী মন্তব্য করেন।

পাটোয়ারীর বক্তব্য অনুযায়ী, চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তিনি এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

গতকাল রাতের এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ