1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
ওষুধ ধার করে মশা নিধন: ঢাকা দক্ষিণ সিটির সংকট সৌদিতে হুতিদের হামলা: প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের অভিযানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বজ্রপাতে জ্বালানিমন্ত্রী টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের পদবী আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার বন্ধের নির্দেশ ‘বাবার কবর থেকে ফেরার পথে ধর্ষণ’: মেয়ের আত্মহত্যার কথা ট্রাইব্যুনালে জানালেন জুলাই শহীদের স্ত্রী ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ ১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিকসের বহুল প্রতীক্ষিত ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে। সম্মেলন ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা।

বিশ্বনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির গুরুত্বপূর্ণ এলাকা ও ভিভিআইপি রুটগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। আইনশৃঙ্খলা বাহিনী স্থাপন করেছে উচ্চপ্রযুক্তির ডেডিকেটেড কন্ট্রোল রুম। সেখান থেকে সার্বক্ষণিকভাবে বিশ্বনেতাদের মোটরকেডের গতিবিধি ও রাজধানীর সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

সম্মেলনে যোগ দিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতেই নয়াদিল্লিতে পৌঁছে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরাও সরাসরি সম্মেলনে অংশ নিচ্ছেন।

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সামরিক সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এবারের ব্রিকস সম্মেলনকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংকট, আঞ্চলিক নিরাপত্তা ও পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতিও এবারের শীর্ষ বৈঠকের আলোচ্যসূচিতে থাকবে। বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতিতে ব্রিকসের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে এবারের সম্মেলনের দিকে আন্তর্জাতিক মহলের বিশেষ নজর রয়েছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ