1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
বজ্রপাতে জ্বালানিমন্ত্রী টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের পদবী আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার বন্ধের নির্দেশ ‘বাবার কবর থেকে ফেরার পথে ধর্ষণ’: মেয়ের আত্মহত্যার কথা ট্রাইব্যুনালে জানালেন জুলাই শহীদের স্ত্রী ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ ১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৪ হাজারের বেশি অভিবাসী দেশের মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা: সংসদে অর্থমন্ত্রী নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার নারী চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের পদবী আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার বন্ধের নির্দেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নতুন একটি পরিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করতে বলা হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এ পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাদের পদবির পূর্বে সম্মানসূচক শব্দ হিসেবে যথাক্রমে মহামান্য ও মাননীয় শব্দ লিখিতরূপে ব্যবহার না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এই সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগ ও এর অধীন সকল দপ্তরের দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ পাঠানোর ক্ষেত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সকল মন্ত্রী পর্যায়ের ব্যক্তিদের পদবির পূর্বে সম্মানসূচক শব্দ ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, এই নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে মানার অনুরোধ জানানো হয়েছে। এই পরিবর্তনটি আনুষ্ঠানিক নথিপত্র ও যোগাযোগে সমতা আনার লক্ষ্যে গৃহীত হয়েছে বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ