1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
টাকা দিলেই মিলছে যে কারও কললিস্ট, লোকেশন ও এনআইডির তথ্য: ডিসমিসল্যাবের অনুসন্ধান টাকা দিলেই মিলছে যে কারও কললিস্ট, লোকেশন ও এনআইডির তথ্য: ডিসমিসল্যাবের অনুসন্ধান স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে বলে আশা করছেন ডা. জাহেদ উর রহমান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের টানে শিক্ষিকা নিহত, মূল সন্দেহভাজন গ্রেফতার রাজধানীতে প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধ, এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী নেপালে বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশু জীবিত উদ্ধার ঢাকায় আট জোনে চলবে ই-রিকশা, নীতিমালা চূড়ান্ত পর্যায়ে স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে বলে আশা করছেন ডা. জাহেদ উর রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে চলমান লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে বেশ খানিকটা কমে আসবে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

ডা. জাহেদ উর রহমান জানান, বিদ্যুৎ সংকটের কারণে সৃষ্ট লোডশেডিংয়ের চাপ এবার শহর ও গ্রামাঞ্চলের মধ্যে তুলনামূলকভাবে সুষমভাবে ভাগ করে দেওয়া হচ্ছে। তিনি বলেন, “লোডশেডিং নিয়ে একটি বিস্তারিত ডেটা আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করছি। জ্বালানি নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে। আশা করছি, যে পরিমাণ লোডশেডিং আছে, সেটা খুব স্বল্প সময়ের মধ্যে বেশ খানিকটা কমে আসবে।”

তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে ঢাকায় লোডশেডিং অতীতের তুলনায় তুলনামূলকভাবে কম দেখা গেছে। তিনি বলেন, “আগে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে গ্রামাঞ্চলে বেশি লোডশেডিং দেওয়া হতো। বড় শহরে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে একটি নীতিগত অগ্রাধিকার থাকে। কারণ, এসব এলাকায় অর্থনৈতিক কার্যক্রম বেশি। তবে শুধু শহরে ক্ষমতাবান মানুষ বসবাস করেন বলে বেশি বিদ্যুৎ দেওয়া হবে এমন নীতি সরকার নেয়নি। সংকটের সময়ে সবাইকে এর কষ্ট ভাগ করে নিতে হবে।”

চলমান সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপ তুলে ধরে উপদেষ্টা বলেন, গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা সহনীয় পর্যায়ে রাখা এবং কোনো নির্দিষ্ট এলাকায় দীর্ঘ সময় ধরে লোডশেডিং এড়াতে ঢাকা শহরের ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন এলাকায় প্রয়োজনীয় মাত্রায় লোডশেডিং সমন্বয় করা হচ্ছে। সাশ্রয় করা বিদ্যুৎ গ্রামাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ