1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় হাসনাতের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ, এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট ট্রাম্পের শুল্কের জবাবে কানাডার পাল্টা শুল্ক ঘোষণা, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-কানাডা সম্পর্ক বাড়িতে বাবার লাশ রেখে সংঘর্ষ: এবার মাকে বাড়িছাড়া করল সেই দুই ভাই গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার হরমুজ প্রণালী থেকে সব মাইন নিষ্ক্রিয় করা হয়েছে: ট্রাম্প শরীয়তপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৩ গ্যাস সংকট কাটাতে আরও দুই বছর লাগতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় হাসনাতের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ, এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের প্রতিবাদে কওমি ছাত্র ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে শহরের কান্দিপাড়া এলাকা থেকে বের হওয়া মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা হাসনাত আব্দুল্লাহর সংসদে দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তারা ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে হাসনাতের মন্তব্যের প্রতিবাদ জানান এবং তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা হাসনাতকে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা হতে দেওয়া হবে না।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সংসদ অধিবেশনে হাসনাত কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কার্যকর ব্যবস্থা নিতে না পারার বিষয়ে সরকারকে সমালোচনা করেছিলেন।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ