1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় হাসনাতের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ, এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট ট্রাম্পের শুল্কের জবাবে কানাডার পাল্টা শুল্ক ঘোষণা, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-কানাডা সম্পর্ক বাড়িতে বাবার লাশ রেখে সংঘর্ষ: এবার মাকে বাড়িছাড়া করল সেই দুই ভাই গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার হরমুজ প্রণালী থেকে সব মাইন নিষ্ক্রিয় করা হয়েছে: ট্রাম্প শরীয়তপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৩ গ্যাস সংকট কাটাতে আরও দুই বছর লাগতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত থেকে শুরু হওয়া যানজট শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৯টা পর্যন্ত অব্যাহত রয়েছে। যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে আটকা পড়েছেন হাজার হাজার মানুষ।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের নারায়ণগঞ্জ এলাকার আষিড়ারচর এলাকায় একটি ব্রিজের সংস্কারকাজ চলমান রয়েছে। সেখান থেকে প্রতিবন্ধকতার শুরু হয়। পরে এ যানজট কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর পর্যন্ত ছড়িয়ে পড়ে। যার ফলে মহাসড়কে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

মোহাম্মদ হোসাইন নামে এক যাত্রী বলেন, “শনিবার দুপুর ১২টায় আমার ভাতিজার ফ্লাইট। শুক্রবার রাতে ঢাকার উদ্দেশে রওনা দিই। পথে দাউদকান্দি এলাকায় আটকা পড়ি। সকাল পর্যন্ত অপেক্ষা করি। কোনো প্রতিকার না পেয়ে ভ্যান ভাড়া করে ঢাকার উদ্দেশে রওনা করেছি। শেষ পর্যন্ত বিমানবন্দরে পৌঁছাতে পারি কিনা আল্লাহ ভালো জানেন।”

শুক্রবার রাত সাড়ে ৪টার দিকে চান্দিনার কুটুম্বপুর এলাকায় আটকা পড়েন মাহমুদ হাসান নামে এক সাংবাদিক। তিনি বলেন, “আটকা পড়ার পর প্রথমে ভাবলাম সড়ক দুর্ঘটনার কারণে এমন হয়েছে। পরে হাইওয়ে পুলিশকে ফোন করি। তারা যানজটের কারণ জানিয়ে সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলেন।”

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় বলেন, “শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত এক লেন বন্ধ করে নারায়ণগঞ্জে ব্রিজের সংস্কারকাজ চলে। সকালে দুই লেনই খুলে দেওয়া হয়েছে। আশা করি দুপুর ১২টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।\

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ