1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
বাড়িতে বাবার লাশ রেখে সংঘর্ষ: এবার মাকে বাড়িছাড়া করল সেই দুই ভাই গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার হরমুজ প্রণালী থেকে সব মাইন নিষ্ক্রিয় করা হয়েছে: ট্রাম্প শরীয়তপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৩ গ্যাস সংকট কাটাতে আরও দুই বছর লাগতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর সড়ক দুর্ঘটনায় বছরে ৫ হাজার মৃত্যু, ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামানোর লক্ষ্য: সড়কমন্ত্রী

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে দুটি নৌযানে থাকা ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের আশপাশে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, সমুদ্রে দুটি নৌকার অবস্থান শনাক্ত করে ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন। পরে সেখানে অভিযান পরিচালনা করে নৌকা দুটিতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত দুই নারী ও দুই শিশু রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকও রয়েছেন।

প্রাথমিকভাবে গ্রিসের এএনএ নিউজ এজেন্সি ৮৫ জনকে উদ্ধারের তথ্য জানিয়েছিল। পরে দেশটির কোস্টগার্ড প্রকৃত সংখ্যা ৭৯ জন বলে নিশ্চিত করে। সাম্প্রতিক সময়ে ক্রিট ও কাছের গাভদোস দ্বীপ গ্রিসে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ অভিবাসন রুটে পরিণত হয়েছে। লিবিয়ার উপকূল থেকে গাভদোসের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার।

গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে অভিবাসনপ্রত্যাশীদের আগমন গত এক বছরে কমেছে। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ১২ মাসে প্রায় ৬১ হাজার মানুষ গ্রিসে পৌঁছালেও পরবর্তী ১২ মাসে এ সংখ্যা কমে প্রায় ৪২ হাজারে দাঁড়িয়েছে। এতে এক বছরে আগমন প্রায় ৩১ শতাংশ কমেছে।

এদিকে অনিয়মিত অভিবাসন ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন কঠোর পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে লিবিয়ার মতো ট্রানজিট দেশগুলোর সঙ্গেও সহযোগিতা বাড়ানো হয়েছে। গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিসও অবৈধভাবে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে কঠোর নীতির পক্ষে অবস্থান নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ