1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
বাড়িতে বাবার লাশ রেখে সংঘর্ষ: এবার মাকে বাড়িছাড়া করল সেই দুই ভাই গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার হরমুজ প্রণালী থেকে সব মাইন নিষ্ক্রিয় করা হয়েছে: ট্রাম্প শরীয়তপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৩ গ্যাস সংকট কাটাতে আরও দুই বছর লাগতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর সড়ক দুর্ঘটনায় বছরে ৫ হাজার মৃত্যু, ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামানোর লক্ষ্য: সড়কমন্ত্রী

শরীয়তপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। পুলিশ এ সময় তিনজনকে গ্রেফতার করেছে এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে।

গতকাল সোমবার নড়িয়া উপজেলার গাগরীজোড়া এলাকায় এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির ভিডিওতে দেখা যায়, ‘১৫ আগস্ট উপলক্ষে শোক র্যালি’ ব্যানার নিয়ে শতাধিক ব্যক্তি সড়ক দখল করে হেঁটেছে। তারা শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও সাবেক এমপি ইকবাল হোসেনের নামে স্লোগান দেয়।

আরেকটি ভিডিওতে দেখা যায়, মহাসড়কের কোটাপাড়া সেতুর ঢালে মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করা হচ্ছে, যাতে যান চলাচল ব্যাহত হয়। নড়িয়া থানা পুলিশ তিন জনকে তাদের মোটরসাইকেলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন শরীয়তপুর সদর উপজেলার তুষার আহমেদ (২৩), আল আমিন সরদার (২৬) ও রিয়াদ মুন্সি (৪৯)।

নড়িয়া থানার এসআই জসিম উদ্দিন জানান, ‘নিষিদ্ধ সংগঠনের কর্মীদের মিছিল ও শোভাযাত্রা বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেফতারের পাশাপাশি ভিডিও ফুটেজ দেখে অন্য জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ