1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
সাবেক কূটনীতিক বিদ্যাভূষণের সতর্কবার্তা: তারেক রহমানের ভারত সফরের সুযোগ হাতছাড়া করা উচিত নয় নারীদের জন্য ঢাকার সড়কে চালু হলো ‘পিংক বাস’ প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা বিয়েতে ‘খদরে’ খাসি না পেয়ে চলে গেলেন প্রবাসী বর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা হবে: অর্থমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের আদালত দুপুরের মধ্যে ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন সাবেক ছাত্রলীগ নেতা জেমস

সাবেক কূটনীতিক বিদ্যাভূষণের সতর্কবার্তা: তারেক রহমানের ভারত সফরের সুযোগ হাতছাড়া করা উচিত নয়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

সাবেক ভারতীয় কূটনীতিক বিদ্যাভূষণ সোনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে দুই দেশের জন্য ফলপ্রসূ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, এই সফর না হলে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া হতে পারে এবং দীর্ঘ সময়ের জন্য পারস্পরিক যোগাযোগের পথও খোলা নাও থাকতে পারে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যাভূষণ সোনি এসব কথা বলেন। তিনি বলেন, এই সফরের মাধ্যমে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি দীর্ঘদিন ধরে অমীমাংসিত বিভিন্ন দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের পথও তৈরি হতে পারে।

সাক্ষাৎকারে সোনি বলেন, দুই দেশের মধ্যে এখনও অনেক বিষয় অমীমাংসিত রয়েছে। এর মধ্যে তিস্তা নদীর পানি বণ্টন অন্যতম গুরুত্বপূর্ণ। বেশিরভাগ বিষয়ে দুই দেশ একমত হলেও পরবর্তী সময়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করা সম্ভব হয়নি।

রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানেও বাংলাদেশ ভারতের আরও সক্রিয় ভূমিকা চায় বলে উল্লেখ করেন সোনি। তার মতে, এ ক্ষেত্রে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করা ছাড়া ভারতের তেমন কিছু করার নেই। কারণ, মিয়ানমার কর্তৃপক্ষ ভারতের কথা শুনতে পারে। তারেক রহমানের ভারত সফরের মাধ্যমে সেই সুযোগ তৈরি হলে বাংলাদেশ এসব সমস্যা সমাধানে ভারতের প্রভাব কাজে লাগানোর অনুরোধ করতে পারে বলে মনে করেন তিনি।

একইসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তুলনামূলকভাবে ‘অনেক বেশি খোলামেলা’ এবং ‘ভারতবিরোধী নন’ বলে মন্তব্য করেছেন বিদ্যাভূষণ সোনি। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার নিয়েও আশাবাদ প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ