1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
সাবেক কূটনীতিক বিদ্যাভূষণের সতর্কবার্তা: তারেক রহমানের ভারত সফরের সুযোগ হাতছাড়া করা উচিত নয় নারীদের জন্য ঢাকার সড়কে চালু হলো ‘পিংক বাস’ প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা বিয়েতে ‘খদরে’ খাসি না পেয়ে চলে গেলেন প্রবাসী বর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা হবে: অর্থমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের আদালত দুপুরের মধ্যে ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন সাবেক ছাত্রলীগ নেতা জেমস

বিয়েতে ‘খদরে’ খাসি না পেয়ে চলে গেলেন প্রবাসী বর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পাওয়ায় বিয়ে না করেই চলে গেছেন জাপানপ্রবাসী বর জুনায়েদ। সোমবার বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এ ঘটনা ঘটে।

জুনায়েদ কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। কনের পক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগে বর জুনায়েদ আত্মীয়-স্বজন নিয়ে কনের বাড়িতে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে ফুল ও গেটের আনুষ্ঠানিকতা শেষে বরকে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়।

একপর্যায়ে আত্মীয়-স্বজনদের খাওয়া-দাওয়া শেষে বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বরপক্ষের জন্য ‘খদরে’ খাবার দেওয়া হয়। এ সময় খাবারে খাসি না থাকায় জুনায়েদ আপত্তি জানান। তিনি খাসি ছাড়া খাবেন না এবং খাসি না দিলে বিয়ের আনুষ্ঠানিকতাও করবেন না বলে জানান।

কনের বাবা শফিক মিয়া বলেন, “আমাকে আগে জানানো হলে খদরে খাসির ব্যবস্থা করতাম। এ বিষয়ে আমাকে আগে কিছুই বলা হয়নি। এরপরও আত্মীয়-স্বজনসহ সবাই ছেলেকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু তিনি কোনোভাবেই রাজি হননি।”

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আশিক মিয়া বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। কোনো বাবা-মাই চান না মেয়ের বিয়েতে এমন ঘটনা ঘটুক। খাসির বিষয়টি আসার পর তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হলেও তিনি খাসি ছাড়া বিয়ে করতে রাজি হননি।\

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ