1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শনিবার পালিত হচ্ছে। বিএনপি নেতাকর্মীরা একসময় ১৫ আগস্ট ঘটা করে কেক কেটে তাঁর জন্মদিন পালন করতেন। তবে ২০১৬ সাল থেকে তারা কোনো আনুষ্ঠানিক কর্মসূচি না দিয়ে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। এবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি।

১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। গত বছরের ৩০ ডিসেম্বর তিনি মারা যান। প্রথম নারী হিসেবে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন খালেদা জিয়া। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন।

শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে জানানো হয়, খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালনে আজ সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি। সারাদেশে দলীয় কার্যালয়ে অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান হবে এবং ঢাকায় বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এদিকে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ ঢাকায় দোয়া, মোনাজাত ও দরিদ্র-অসহায়দের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল ৩টায় মহাখালী কড়াইল এলাকার টিঅ্যান্ডটি মাঠে এ অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

চার বোন ও দুই ভাইয়ের মধ্যে খালেদা জিয়া ছিলেন চতুর্থ। বাবা এস্কান্দার মজুমদার, মা বেগম তৈয়বা মজুমদার। ১৯৬০ সালের আগস্টে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন খালেদা জিয়া। এ দম্পতির দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকো।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ