1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
হরমুজ প্রণালিতে অচলাবস্থায় বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র, সুবিধা হারাচ্ছেন আরও হাজারো মানুষ ‘সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দিবে’, কাদেরকে শেখ হাসিনা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১১১ নতুন দায়িত্বে অর্থমন্ত্রী আমির খসরু, প্রজ্ঞাপন জারি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার সৌদিতে মৃত্যুর আগে শেষ কথা: ‘আমি আর কথা কমু না মা, মরে যাচ্ছি’ এসএসসিতে মানবিকে অর্ধেকের বেশি শিক্ষার্থী ফেল, বিজ্ঞানে পাস ৮০.৬৪%

হরমুজ প্রণালিতে অচলাবস্থায় বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতায় বাধা সৃষ্টি হওয়ায় মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। হরমুজ প্রণালি খোলার বিষয়ে ইরানের দেওয়া শর্তের জবাবে ট্রাম্প অতীত যুদ্ধ, হামলা ও বিক্ষোভে হওয়া হতাহতের ক্ষতিপূরণ দাবি করার পর মধ্যপ্রাচ্যের কৌশলগত এই জলপথ চালুর প্রচেষ্টা নতুন সংকটে পড়েছে।

আগের দিন সোমবারে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। মঙ্গলবার এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকায় ব্র্যান্ড ক্রুডের প্রতি ব্যারেলের দাম বেড়ে দাঁড়ায় ৮৮ ডলারে এবং মার্কিন ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮২ দশমিক ৪৫ ডলারে। গত ৩১ জুলাইয়ের পর উভয় জ্বালানি তেলের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ বাজারমূল্য।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি বিশ্বের তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ নিশ্চিত করে। এই প্রণালি বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি বাজারে এর নেতিবাচক প্রভাব পড়বে। ইতিমধ্যেই ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব দেখা যাচ্ছে। বিশেষ করে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে।

অর্থনীতিবিদরা সতর্ক করে দিয়ে বলেছেন, হরমুজ প্রণালির এই সংকট দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক মুদ্রাস্ফীতির হার আরও বাড়তে পারে। বিশেষ করে তেল আমদানিকারক দেশগুলোর জন্য এটি বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের এই পরিস্থিতিতে বিভিন্ন দেশকে বিকল্প জ্বালানি উৎসের দিকে নজর দিতে হবে বলে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ