1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
ইরানের হুঁশিয়ারি: নতুন হামলায় যুদ্ধ বিস্তৃত হবে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে ইরানের হুঁশিয়ারি: ইউরোপকে যুদ্ধের মাশুল দিতে হবে ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ ও বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ‘আমার জীবন এখানে দাফন হয়ে গেছে’, পরিবারের ১২ সদস্যকে হারানো ইরানি যুবকের হৃদয়বিদারক বক্তব্য যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা নয়, চাই নীতির পরিবর্তন: ফয়জুল করীম ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত, সংবর্ধনায় অশ্লীল নৃত্যের অভিযোগ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন লালমনিরহাটের কৃতি সন্তান মিনহাজুল ইসলাম বাপ্পি

জাতীয়: মামলায় নতুন কল রেকর্ড, ইন্টারনেট স্লো করতে বলেছিলেন কাদের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার দেখা হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলায় আরও একটি কল রেকর্ড উপস্থাপন করছে প্রসিকিউশন। এই কল রেকর্ডে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ফোনালাপে ওবায়দুল কাদেরকে ইন্টারনেট স্লো করতে বলতে শোনা যায়।

রোববার (৯ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ যুক্তিতর্ক উপস্থাপনের সময় এটি শুনানো হবে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ওবায়দুল কাদেরসহ মামলার অন্য আসামিরা হলেন কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

কল রেকর্ডে পলক বলেন, ‘স্লামালাইকুম ভাই পলক বলছি।’ ওবায়দুল কাদের বলেন, ‘এটা একটু স্লো করে দাও, ইন্টারনেট।’ পলক জবাব দেন, ‘জ্বি, একটু নেত্রীর পারমিশনটা নিয়া নিই।’ ওবায়দুল কাদের বলেন, ‘নিয়া নাও।’ পলক বলেন, ‘জ্বি আচ্ছা।’

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ