1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ জাতীয়: মামলায় নতুন কল রেকর্ড, ইন্টারনেট স্লো করতে বলেছিলেন কাদের সিলেটের জকিগঞ্জে পুলিশের মাথায় কোপ, কারাগারে দুই ডাকাত শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা সক্রিয়: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন মোকাবিলায় মুসলিম ঐক্যের ডাক ইরানের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভাই-বোনসহ তরুণীর চুল কেটে গাছে বেঁধে নির্যাতন বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র: প্রধানমন্ত্রী

সিলেটের জকিগঞ্জে পুলিশের মাথায় কোপ, কারাগারে দুই ডাকাত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

সিলেটের জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহভাজন একটি পিকআপ থামাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুই ডাকাত সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। কারাগারে পাঠানো দুই ডাকাত হলেন জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ওয়াসার গ্রামের মারুফ আহমদ (২০) এবং দরগাবাহারপুর গ্রামের দিদার আহমদ (২৩)। তাদের গতকাল শনিবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ডাকাত গ্রেপ্তার করতে গেলে পুলিশ সদস্যের উপর হামলা চালানো হয়। গ্রেপ্তার করা দুইজনকে ডাকাতির মামলায় আটক করা হয়েছে। হামলায় আহত পুলিশ সদস্য বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেছেন। গ্রেপ্তারের পর আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে জকিগঞ্জের রতনগঞ্জ বাজার এলাকায় সন্দেহভাজন পিকআপকে থামাতে চাইলে চালক পালানোর চেষ্টা করেন। পুলিশ পিছু নিলে সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণের চেষ্টাকালে ভেতর থেকে এক ব্যক্তি এসআই মো. মোরশেদ আলমের মাথায় রামদা দিয়ে কোপ দেন। আহত এসআইকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে রামদা, চাকু ও বাঁশের লাঠি উদ্ধার করা হয়।

পরের দিন কালীগঞ্জ-আটগ্রাম সড়ক দিয়ে পালাতে গিয়ে মারুফ আহমদ ও দিদার আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে আহত পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ