1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা সক্রিয়: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন মোকাবিলায় মুসলিম ঐক্যের ডাক ইরানের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভাই-বোনসহ তরুণীর চুল কেটে গাছে বেঁধে নির্যাতন বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র: প্রধানমন্ত্রী ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি চুক্তি শীঘ্রই সম্ভব: মার্কিন কর্মকর্তা কেবল বিমান হামলা করে ইরানকে কাবু করা সম্ভব নয়: ট্রাম্পের শীর্ষ জেনারেল জ্বালানি তেল আমদানি ও বিপণন বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচনে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল “আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি”: জামায়াত আমির

যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন মোকাবিলায় মুসলিম ঐক্যের ডাক ইরানের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বাইরের শক্তির ওপর নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ‘প্রকৃত ভ্রাতৃত্ব’ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

আরাঘচি তার বক্তব্যে বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও উন্নত সামরিক শক্তির মোকাবিলা করার সামর্থ্য প্রমাণ করেছে।’ তিনি আরও যোগ করেন, ‘যখন মুসলিমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, তখন আমরা বাইরের যেকোনো অশুভ শক্তির চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হই।’

ইরানের এই শীর্ষ কূটনীতিক মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে বলেন, আঞ্চলিক দেশগুলোকে এখন নিজেদের শক্তির ওপর ভরসা করার সময় এসেছে। তিনি তার বার্তায় জোর দিয়ে বলেন, ‘এখন সময় এসেছে কেবল নিজেদের ওপর আস্থা রাখার এবং সত্যিকারের ভ্রাতৃত্বকে আলিঙ্গন করার।’

এই বক্তব্য আসে এমন সময়ে যখন গত কয়েক মাস ধরে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ইরান এরই মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলসহ পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালিয়েছে বলে জানা গেছে।

পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যকে বিশেষজ্ঞরা ইরানের কৌশলগত বার্তা হিসেবে ব্যাখ্যা করছেন। এটি এসেছে মধ্যপ্রাচ্যে পশ্চিমা দেশগুলোর ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি এবং সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি (মক্কা চুক্তি) এর প্রেক্ষাপটে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ