1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
ইরানের হুঁশিয়ারি: নতুন হামলায় যুদ্ধ বিস্তৃত হবে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে ইরানের হুঁশিয়ারি: ইউরোপকে যুদ্ধের মাশুল দিতে হবে ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ ও বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ‘আমার জীবন এখানে দাফন হয়ে গেছে’, পরিবারের ১২ সদস্যকে হারানো ইরানি যুবকের হৃদয়বিদারক বক্তব্য যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা নয়, চাই নীতির পরিবর্তন: ফয়জুল করীম ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত, সংবর্ধনায় অশ্লীল নৃত্যের অভিযোগ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন লালমনিরহাটের কৃতি সন্তান মিনহাজুল ইসলাম বাপ্পি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাল্টাপাল্টি হামলায় নিহত ২২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১১১ বার দেখা হয়েছে

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের পঞ্চম বছরে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। সোমবার (৪ আগস্ট) স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, হামলায় উভয় দেশেই ১১ জন করে মোট ২২ জন প্রাণ হারিয়েছেন।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কোনড্রাতিয়েভ জানান, আরখিপো-ওসিপোভকা রিসোর্ট গ্রামে ড্রোন ধ্বংসাবশেষ পড়ে তিন শিশুসহ সাতজন নিহত ও প্রায় ৪০ জন আহত হয়েছেন। এছাড়া ক্রিমিয়ার মস্কো মনোনীত প্রধান সের্গেই আকসিওনভ চারজনের মৃত্যু এবং বেলগোরোডের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সান্ডার শুভায়েভ চারজন বেসামরিক নাগরিকের মৃত্যু ও ১৭ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

অন্যদিকে ইউক্রেনের দ্রেপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ জেলার একটি পেট্রোল পাম্পে রুশ হামলায় উদ্ধারকর্মী ও তার আট বছরের ছেলেসহ তিনজন নিহত হয়েছেন বলে সেখানকার গভর্নর ওলেক্সান্দার হানঝা নিশ্চিত করেছেন। জাপোরিজিয়া অঞ্চলে রাতভর এক হামলায় দুই শিশুসহ আরও আটজন নিহত হয়েছেন। বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ উভয় পক্ষ অস্বীকার করলেও সম্প্রতি মৃতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সামরিক বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের বিলি কলোডিয়াজ ও উসপেনিভকা এলাকা দুটি দখল করে নিয়েছে। ইউক্রেনীয় বাহিনীও রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওয়াইল্ডবেরিজের একটি গুদামে ড্রোন হামলা চালিয়েছে। কিয়েভ থেকে জানানো হয়েছে, উক্ত প্রতিষ্ঠানটি সামরিক কাজে ব্যবহৃত উপাদান বিক্রি করায় এই হামলা চালানো হয়েছে।

সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির বিষয়ে আলোচনা করেছেন। তবে ট্রাম্প ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার প্রতিশ্রুতি থেকে কিছুটা পিছিয়ে এসেছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ