1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাল্টাপাল্টি হামলায় নিহত ২২ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ দিনের যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘে ভাষণ দেবেন পরিবেশ সংরক্ষণে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রমে সতর্ক থাকতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় – স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্প ইরানে সামরিক হামলা বাতিল করেছেন, ‘চুক্তির রূপরেখা’ নিয়ে সমাধানে পৌঁছেছে যুক্তরাষ্ট্র এলএনজি সরবরাহ কমায় দেশজুড়ে তীব্র গ্যাস সংকট গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গোরের বৈঠক কাম্য নয়: জামায়াত আমির

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ দিনের যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘে ভাষণ দেবেন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেওয়ার জন্য এই সফরের আয়োজন করা হয়েছে। ১০ দিনের এই সফরে তিনি জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সরকারি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নিউইয়র্কে পৌঁছানোর পর তার সম্মানে একটি নাগরিক সংবর্ধনার আয়োজন করা হবে। নিউইয়র্কের কর্মসূচি শেষে তিনি ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর সেখান থেকে দেশে ফিরবেন বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে দীর্ঘ চল্লিশ বছর পর জাতিসংঘ সদর দপ্তরের মিলনায়তনে একই সঙ্গে বাংলাদেশের সরকারপ্রধান ও সভাপতির আসন দেখা যাবে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বিরল একটি দৃশ্য হবে।

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এই সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থিত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সফর উপলক্ষে নানা প্রস্তুতি নিচ্ছেন। ২০০৬ সালের পর এই প্রথম তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর হওয়ায় নিউইয়র্কে বড় পরিসরে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউইয়র্কে যাবেন, তবে সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের মূল মিলনায়তনে তিনি বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দেবেন।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ