1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
পরিবেশ সংরক্ষণে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রমে সতর্ক থাকতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় – স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্প ইরানে সামরিক হামলা বাতিল করেছেন, ‘চুক্তির রূপরেখা’ নিয়ে সমাধানে পৌঁছেছে যুক্তরাষ্ট্র এলএনজি সরবরাহ কমায় দেশজুড়ে তীব্র গ্যাস সংকট গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গোরের বৈঠক কাম্য নয়: জামায়াত আমির মেরে ফেললেও আমাদের লড়াই চলবে: এনসিপি এমপি আতিক মুজাহিদ বৈঠক ফলপ্রসূ হয়েছে, শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা: সার্জিও গোর

আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝেমধ্যে উঁকি দিলেও দলটির তৎপরতার মুরোদ নেই। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথোপকথনে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী জানান, ৫ আগস্টের কর্মসূচি ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর সক্ষমতা নেই। তাদের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, “তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকি–ঝুকিঁ দিচ্ছে।”

আলোচনায় দুবাইতে আটক পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিষয়েও কথা ওঠে। মন্ত্রী বলেন, “ইউএই আদালত শর্তসাপেক্ষে জামিন দিলেও সরকার তার জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে।”

এদিকে জুলাই গণআন্দোলনের বর্ষপূর্তিতে ৫ আগস্ট বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচি বিষয়ে বৈঠকের কথা উল্লেখ করেন তিনি। উগ্রবাদী গোষ্ঠীর নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতাও তুলে ধরেন।

এনসিপির কর্মসূচিতে হামলার তদন্ত চলার পাশাপাশি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফর ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সন্তোষ প্রকাশের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ