1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
ইরানের হুঁশিয়ারি: নতুন হামলায় যুদ্ধ বিস্তৃত হবে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে ইরানের হুঁশিয়ারি: ইউরোপকে যুদ্ধের মাশুল দিতে হবে ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ ও বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ‘আমার জীবন এখানে দাফন হয়ে গেছে’, পরিবারের ১২ সদস্যকে হারানো ইরানি যুবকের হৃদয়বিদারক বক্তব্য যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা নয়, চাই নীতির পরিবর্তন: ফয়জুল করীম ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত, সংবর্ধনায় অশ্লীল নৃত্যের অভিযোগ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন লালমনিরহাটের কৃতি সন্তান মিনহাজুল ইসলাম বাপ্পি

ইরানের অনুরোধেই যুদ্ধ বন্ধ, সমঝোতা না হলে আবারও হামলা: ট্রাম্প

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৯৪ বার দেখা হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান নতুন করে শান্তি আলোচনা শুরু করার অনুরোধ জানানোর পর দেশটিতে হামলা চালানো বন্ধ রাখা হয়েছে। তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে, দুপক্ষের মধ্যে নতুন কোনো যুদ্ধবিরতি চুক্তি না হলে হামলা পুনরায় শুরু করা হবে।

সোমবার (২৭ জুলাই) এয়ার ফোর্স ওয়ান বিমানে চড়ে মিশিগান যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলোচনায় ট্রাম্প বলেন, “ইরানের শাসকগোষ্ঠী থেকে আমাদের খুব সুন্দরভাবে অনুরোধ করে বলা হয়েছে, ‘দয়া করে থামুন, আসুন আমরা বৈঠকে বসি'”। তিনি আরও যোগ করেন যে বর্তমান অবস্থা এটাই এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, তবে চুক্তি না হলে আগের অবস্থানেই ফিরে যাওয়া হবে।

গত প্রায় দুই সপ্তাহ ধরে ইরানে হামলা চালানোর পর এই বিরতি দিয়েছে ওয়াশিংটন। এই সময়ে ট্রাম্প ও তার উপদেষ্টারা সামরিক বিকল্পগুলো পর্যালোচনা করেছেন। আমেরিকার পর্যাপ্ত গোলাবারুদের মজুদ কমে যাওয়া এবং অন্যান্য ক্ষতিকর পরিণতির আশঙ্কায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এই সংঘাত আরও বাড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বলে সিএনএনের পূর্ববর্তী প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ