1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
শিশু মৃত্যুর ঘটনার পর তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল হরমুজ প্রণালীতে ৬ বাণিজ্যিক জাহাজ আটকের দাবি ইরানের শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাময়িক যুদ্ধ বন্ধে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম দেশের বাজারের ৭৬ শতাংশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত আলোচনার সুযোগ তৈরি করতেই ইরানে হামলা স্থগিত করেছেন ট্রাম্প, দাবি মার্কিন রাষ্ট্রদূতের ইরানি জাহাজে ইউক্রেনের হামলার জবাব দিতে হবে: আরাগচি যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান ফিলিস্তিনি যুবকের প্রতিশোধ, ইসরায়েলি সেনাদের অস্ত্র কেড়ে হত্যা

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

২০১৩ সালের পাঁচ ও ছয়ই মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। এই মামলায় গণহত্যার দুইটি অভিযোগ আনা হয়েছে এবং ৬১ জনকে হত্যার অভিযোগ উল্লেখ করা হয়েছে।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, আইনানুযায়ী নির্দিষ্ট ইসলামী গোষ্ঠীকে লক্ষ্য করে গণহত্যা চালানো হয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে ৫৮ জনের তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মামলায় শেখ হাসিনা ছাড়াও হাসানুল হক ইনু, মহিউদ্দিন খান আলমগীর, র্যাবের সাবেক মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আসামি করা হয়েছে। আট আসামিকে গ্রেফতার দেখানো হবে, যাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি একে এম শহীদুল হক, দীপুমনি, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা অন্যতম। এছাড়া পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ