1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
ইরানের হুঁশিয়ারি: নতুন হামলায় যুদ্ধ বিস্তৃত হবে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে ইরানের হুঁশিয়ারি: ইউরোপকে যুদ্ধের মাশুল দিতে হবে ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ ও বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ‘আমার জীবন এখানে দাফন হয়ে গেছে’, পরিবারের ১২ সদস্যকে হারানো ইরানি যুবকের হৃদয়বিদারক বক্তব্য যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা নয়, চাই নীতির পরিবর্তন: ফয়জুল করীম ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত, সংবর্ধনায় অশ্লীল নৃত্যের অভিযোগ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন লালমনিরহাটের কৃতি সন্তান মিনহাজুল ইসলাম বাপ্পি

সাময়িক যুদ্ধ বন্ধে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৮১ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক হামলা সাময়িকভাবে বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেল প্রতি ৪.৮৯ ডলার (৫.০৫%) কমে ৯১.৮৯ ডলারে এবং আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ব্যারেল প্রতি ৪.৬৭ ডলার (৫.২৩%) হ্রাস পেয়ে ৮৪.৬৪ ডলারে দাঁড়িয়েছে।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির জন্য অতিরিক্ত সময় দিতে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, সংকটের কূটনৈতিক সমাধানের নতুন আশায় তেলের দাম কমেছে। আইজি মার্কেটসের বিশ্লেষক টনি সিকামোর এবং এমএসটি মার্কির বিশ্লেষক সল কাভোনিক জানান, লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখনও স্বাভাবিকের চেয়ে কম রয়েছে। ইয়েমেনের হুথিদের আক্রমণের কারণে এই নৌপথে ঝুঁকি এখনও কাটেনি, তাই তেলের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কিছু সময় লাগতে পারে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ