1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
শিশু মৃত্যুর ঘটনার পর তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল হরমুজ প্রণালীতে ৬ বাণিজ্যিক জাহাজ আটকের দাবি ইরানের শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাময়িক যুদ্ধ বন্ধে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম দেশের বাজারের ৭৬ শতাংশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত আলোচনার সুযোগ তৈরি করতেই ইরানে হামলা স্থগিত করেছেন ট্রাম্প, দাবি মার্কিন রাষ্ট্রদূতের ইরানি জাহাজে ইউক্রেনের হামলার জবাব দিতে হবে: আরাগচি যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান ফিলিস্তিনি যুবকের প্রতিশোধ, ইসরায়েলি সেনাদের অস্ত্র কেড়ে হত্যা

আলোচনার সুযোগ তৈরি করতেই ইরানে হামলা স্থগিত করেছেন ট্রাম্প, দাবি মার্কিন রাষ্ট্রদূতের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ অবসানের লক্ষ্যে শান্তি আলোচনার সুযোগ তৈরি করতে ইরানের ওপর হামলা স্থগিত করেছেন বলে দাবি করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। গত রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প কূটনীতিকে আরেকটি সুযোগ দিচ্ছেন যাতে শান্তি আলোচনা এগিয়ে নেওয়া যায়।

এদিকে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, ক্ষেপণাস্ত্রের মজুদ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার শঙ্কা থেকে ট্রাম্প ইরানের ওপর হামলা বন্ধের আকস্মিক সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইরানও তাদের ‘প্রতিশোধমূলক’ পাল্টা হামলা স্থগিত রেখেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া রোববার এক বিবৃতিতে বলেন, “যুক্তরাষ্ট্র গত দুই রাতে যেহেতু হামলা বন্ধ রেখেছে, সেজন্য আমরা আমাদের সামরিক অভিযান স্থগিত রেখেছি”। তিনি আরও জানান, ইরান আত্মরক্ষার কৌশল হিসেবে কেবল ‘হামলার জবাবে পাল্টা হামলা’ চালানোর সিদ্ধান্তে অটল রয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর এটি টানা প্রায় চল্লিশ দিন চলে। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনা শুরু করে ওয়াশিংটন ও তেহরান। দফায় দফায় বৈঠকের এক পর্যায়ে গত জুন মাসে দু’পক্ষের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়। কিন্তু হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে সপ্তাহ দুয়েক আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হয়।

বর্তমান পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের এই হামলা স্থগিতের সিদ্ধান্তকে কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে এখনও এই যুদ্ধবিরতিকে স্থায়ী সমাধান হিসেবে দেখা হচ্ছে না বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ