1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
ফ্রান্স ও স্পেনে স্মরণকালের ভয়াবহ দাবানল, শহরের দিকে ছড়াচ্ছে আগুন সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত কিশোরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পুলিশ সদস্যের চোখের সামনেই মৃত্যু হলো নিজ সন্তানের রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের অস্থায়ী দায়িত্ব ইরানের ‘চোখের বদলে চোখ’ নীতির হুঁশিয়ারি দিল্লিতে উত্তাল বিক্ষোভ, মোদি-রাহুল গান্ধীর পাল্টাপাল্টি ঘোষণা প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় শনাক্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ও হরমুজ প্রণালীতে উত্তেজনা অন-অ্যারাইভাল ভিসায় মাত্র ৩৫ দেশে যেতে পারবে বাংলাদেশিরা

ফ্রান্স ও স্পেনে স্মরণকালের ভয়াবহ দাবানল, শহরের দিকে ছড়াচ্ছে আগুন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

ফ্রান্স ও স্পেনে চলছে স্মরণকালের অন্যতম ভয়াবহ দাবানল। তীব্র গরম ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে শুরু হওয়া এ আগুন বনাঞ্চল গ্রাস করে এখন শহরের দিকে এগোচ্ছে। সিএনএন শনিবার (২৫ জুলাই) এ তথ্য জানিয়েছে।

ফ্রান্স সরকার বোর্দো এবং আটলান্টিক উপকূলীয় এলাকার বিস্তীর্ণ অংশ থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলেছে। স্পেনেও মাদ্রিদের ঠিক পূর্বদিকের কয়েকটি শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সেখানকার আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে।

দুই দেশ মিলিয়ে এখন পর্যন্ত দুই লাখের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। শুধু ফ্রান্সের ক্যাপ ফেরাত উপত্যকা থেকেই ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরে দেশটিতে দাবানলে ৯৮ হাজার হেক্টর জমি পুড়েছে। এর মধ্যে গত জানুয়ারি থেকে জিরোন্ড এলাকায়ই পুড়েছে ৪০ হাজার হেক্টর।

বিবিসি জানিয়েছে, স্পেনে আজ কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা দাবানল নিয়ন্ত্রণে যথেষ্ট হবে না। জরুরি অবস্থা ঘোষণার পর প্রধানমন্ত্রী সানচেজ বলেছেন, “এখন প্রধান লক্ষ্য মানুষের জীবন রক্ষা করা। আগামী কয়েক ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসের গতি কেমন হবে, তা এখনো অজানা।\

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ