1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
ইরানের হুঁশিয়ারি: নতুন হামলায় যুদ্ধ বিস্তৃত হবে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে ইরানের হুঁশিয়ারি: ইউরোপকে যুদ্ধের মাশুল দিতে হবে ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ ও বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ‘আমার জীবন এখানে দাফন হয়ে গেছে’, পরিবারের ১২ সদস্যকে হারানো ইরানি যুবকের হৃদয়বিদারক বক্তব্য যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা নয়, চাই নীতির পরিবর্তন: ফয়জুল করীম ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত, সংবর্ধনায় অশ্লীল নৃত্যের অভিযোগ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন লালমনিরহাটের কৃতি সন্তান মিনহাজুল ইসলাম বাপ্পি

প্রথমবার জনসমক্ষে আনা হলো আলী খামেনির কফিন, শেষ শ্রদ্ধায় হাজারো মানুষের ভিড়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১২৯ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন প্রথমবারের মতো জনসমক্ষে প্রদর্শন করেছে ইরান। শুক্রবার প্রকাশিত আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, খামেনির কফিনের ওপর ইরানের মাশহাদ শহরের ইমাম রেজা মাজারের প্রতীকী লাল পতাকা বিছিয়ে রাখা হয়েছে। শেষ শ্রদ্ধা জানাতে সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। এর মধ্য দিয়ে দেশজুড়ে শোক ও বিদায় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৯ জুলাই মাশহাদের ইমাম রেজা মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে।

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও ইসলামি রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নাদের হাশেমি বলেন, কফিনে মোড়ানো লাল পতাকাটি শিয়া ইসলামে বিশেষ প্রতীকী গুরুত্ব বহন করে। এটি কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (আ.)-এর আত্মত্যাগের স্মারক হিসেবে বিবেচিত হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, খামেনির মৃত্যুর পর ইরানে রাষ্ট্রীয় শোক কর্মসূচি পালন করা হচ্ছে। তার জানাজা ও দাফনকে ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ