
যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা সংস্থার কিছু সদস্য তাদের ছুটির পরিকল্পনা বাতিল করেছেন। নতুন হামলার সম্ভাবনার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, ‘সরকারি দায়িত্ব’ পালনের কারণে শনিবার ছেলের বিয়েতে না থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের সাথে আলোচনা করতে তেহরানে গিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ও কাতারের প্রতিনিধি দল। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে এই বৈঠকে। এই বৈঠকের মাধ্যমে ইরানের সাথে উত্তেজনা কমানোর চেষ্টা করা হচ্ছে।