1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি: দক্ষিণ এশিয়ায় কোথায় কত দামে বিক্রি হচ্ছে তেল? অচলাবস্থায় ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারিতে বিশ্ববাজারে অশনিসংকেত তিন লক্ষ্যই ব্যর্থ: ইরান যুদ্ধে ট্রাম্পের দম্ভোক্তি বনাম করুণ বাস্তবতা ভারত-চীন নিয়ে ট্রাম্পের বিতর্কিত পোস্ট: ‘মানুষ কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে’ যুদ্ধবিরতি প্রত্যাখ্যান ইরানের: ‘আঙুল এখন ট্রিগারে’, পাল্টা হামলার হুঁশিয়ারি ট্রাম্প বনাম ইরান: দুই মেরুর দুই ভিন্ন বাস্তবতা উত্তপ্ত হরমুজ প্রণালি: এবার হামলার শিকার পানামার জাহাজ ‘এমএসসি ফ্রানচেস্কা’ “আর্থিক ধসে” ইরান! হাহাকার করছে টাকার জন্য: ট্রাম্প ট্রাম্পের নাটকীয় ঘোষণা: ইরানের সাথে যুদ্ধবিরতি এখন ‘অনির্দিষ্টকালের’ জন্য! জনগণের চাহিদাই প্রধান: জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন রুহুল কবির রিজভী

ট্রাম্পের হুমকির মুখেও হরমুজ প্রণালী সচল: ২৪ ঘণ্টায় ২০ জাহাজের পারাপার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | ফ্যালকন নিউজ ২৪ ১৫ এপ্রিল ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আল্টিমেটাম এবং যুদ্ধের হুমকির মধ্যেই সচল রয়েছে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালী’। গত ২৪ ঘণ্টায় এই প্রণালী দিয়ে ২০টিরও বেশি বাণিজ্যিক জাহাজ নিরাপদে যাতায়াত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রভাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল (WSJ)।

এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, মঙ্গলবার নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালী বাণিজ্য ও সাধারণ চলাচলের জন্য খুলে না দিলে ইরানকে “নরকের” (Hell) মুখোমুখি হতে হবে। যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলোতে হামলার হুমকিও দিয়েছিল। এমন চরম উত্তেজনার মাঝেও বাণিজ্যিক জাহাজের এই বিশাল পারাপার আন্তর্জাতিক বিশ্লেষকদের চমকে দিয়েছে।

 হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব বাণিজ্যের সিংহভাগ তেল এবং এলএনজি পরিবহণ করা হয়। এই রুট বন্ধ হলে বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে যেত এবং অর্থনৈতিক মন্দা দেখা দিত। ২০টিরও বেশি জাহাজের নিরাপদে যাতায়াতের খবর তেলের বাজার এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরণের স্বস্তি নিয়ে এসেছে। পরিস্থিতি এখনো উত্তপ্ত হলেও বাণিজ্যের এই ধারাবাহিকতা বজায় থাকবে কি না, তা নিয়ে সবাই নজর রাখছেন।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ