1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
ডাকাত মান্নান বাহিনীর হামলায় টেকনাফে শিশু গুলিবিদ্ধ সৌদি আরামকো তেলক্ষেত্রে ড্রোন হামলা, ২ বাংলাদেশি নিহত রাতেই দেখা মিলতে পারে মহাজাগতিক বিস্ময়ের, সাক্ষী হবে বাংলাদেশও রুয়েটের বাসে প্রধানমন্ত্রী: ‘স্নাইপার’ মন্তব্যের অভিযুক্ত শনাক্ত আওয়ামী লীগ-বিরোধী দলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগে ইসলামী আন্দোলনের উদ্বেগ ফ্রান্সের বিক্ষোভে ‘বিসমিল্লাহ’ স্লোগানের সরব উপস্থিতি জামায়াতের ‘জান্নাতের পথ’ নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খাঁন বিএনপি নেতার শ্যালকের দোকান থেকে ৯ বস্তা সরকারি চাল জব্দ ইরানের শাসনব্যবস্থা উৎখাতে প্রতিশ্রুতিবদ্ধ ইসরায়েল: নেতানিয়াহু এনসিপি-জামায়াত বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: খোকন

শিশুর আবদারে ‘গোলাপি ক্ষে’প’ণা’স্ত্র’ নিক্ষেপের দাবি ইরানের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৮২ বার দেখা হয়েছে

বিস্তারিত:

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক শিশুর আবদার ঘিরে চাঞ্চল্যকর এক দাবি উঠেছে ইরানে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শিশুটির অনুরোধের প্রেক্ষিতে ইসরায়েলের দিকে ‘গোলাপি ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) আইআরজিসি-ঘনিষ্ঠ একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ছবিতে একটি গোলাপি রঙের ক্ষেপণাস্ত্র দেখা যায়। সেখানে ফারসি ভাষায় লেখা ছিল—“বিপ্লবী ছোট্ট মেয়েটির অনুরোধের জবাবে।”

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে এক শিশু আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডারকে উদ্দেশ করে ইসরায়েলের দিকে গোলাপি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুরোধ জানায়।

এরপরই ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম দাবি করে, ওই ভিডিও ভাইরাল হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই তেল আবিব লক্ষ্য করে ‘গোলাপি ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করা হয়েছে।

তবে এই দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণও পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ