1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
শেখ হাসিনার গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য মানবপাচার-অনলাইন স্ক্যামের বিরুদ্ধে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্স খালিদ বিন সালমানের জরুরি বৈঠক যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী’ হামলায় ফের উত্তপ্ত ইরান-মার্কিন টানাপোড়েন হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নিয়ে ইরান-ওমান দ্বন্দ্ব: তেহরান ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর আঘাত ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: মার্কিন সেনাদের লক্ষ্য করে ‘সারপ্রাইজ অ্যাটাক’ মেয়েকে মানসিক রোগী দাবি করে ফেসবুক লাইভে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ১৩ বছরের জন্য যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির নীতিগত অনুমোদন গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের চিঠি

আসিফের বিরুদ্ধে দুদকে সাকিবভক্তদের বেনামি অভিযোগ, হট্টগোলে উত্তেজনা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৭ বার দেখা হয়েছে

ফ্যালকন নিউজ২৪.কম ডেস্ক:

ক্রিকেটার সাকিব আল হাসানের একদল ভক্ত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে হাজির হলে হট্টগোল সৃষ্টি হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর নাগাদ ২০-৩০ জনের একটি দল সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে দুদক কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। তারা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে একটি লিখিত আবেদন জমা দেওয়ার জন্য কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করেন। আকস্মিক এই ঘটনায় অফিসের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে এবং উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিশৃঙ্খলা এড়াতে দুদকের সংশ্লিষ্ট বিভাগ অভিযোগটি গ্রহণ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন কর্মকর্তা ফ্যালকন নিউজ২৪.কম-কে জানান, “একদল লোক এসে হট্টগোল করে অভিযোগটি জমা দিতে বাধ্য করে। বেনামে দাখিল করা এই অভিযোগটি আমরা পর্যবেক্ষণে রেখেছি।”

তিনি আরও স্পষ্ট করে বলেন, “যেকোনো অভিযোগ জমা হলেই তা সরাসরি তদন্তে যায় না। এই অভিযোগটি আইন অনুযায়ী যাচাই-বাছাই করা হবে। যদি সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না পাওয়া যায়, তবে এটি খারিজ করে দেওয়া হবে। অন্যথায়, আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।”

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ