1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে তিনজন মিলে নারীকে ধর্ষণ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার টাকা দিলেই মিলছে যে কারও কললিস্ট, লোকেশন ও এনআইডির তথ্য: ডিসমিসল্যাবের অনুসন্ধান টাকা দিলেই মিলছে যে কারও কললিস্ট, লোকেশন ও এনআইডির তথ্য: ডিসমিসল্যাবের অনুসন্ধান স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে বলে আশা করছেন ডা. জাহেদ উর রহমান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের টানে শিক্ষিকা নিহত, মূল সন্দেহভাজন গ্রেফতার রাজধানীতে প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধ, এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী নেপালে বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশু জীবিত উদ্ধার

কারিকুলাম ‘রিভিউ’ হবে, ‘পোল ভল্ট জাম্প’ দিতে হবে শিক্ষাব্যবস্থায়: শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৮৯ বার দেখা হয়েছে

নতুন শিক্ষা কারিকুলাম পুরোপুরি পরিবর্তন না করে, এর একটি ‘রিভিউ’ বা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তবে, তিনি শিক্ষাব্যবস্থায় বড় ধরনের সংস্কারের ইঙ্গিত দিয়ে বলেছেন, এই খাতে একটি ‘পোল ভল্ট জাম্প’ দেওয়া প্রয়োজন।

আজ (বুধবার) সচিবালয়ে মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “কারিকুলাম চেঞ্জ নয়, রিভিউ হবে।”

শপথের দিন তার দেয়াল টপকে সংসদে প্রবেশের একটি ছবির প্রসঙ্গ টেনে, শিক্ষাখাতেও এমন কোনো ‘জাম্প’ হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “হ্যাঁ, আমাদের এডুকেশন সেক্টরে শুধু হাইজাম্প না, পোল ভল্ট জাম্প দিতে হবে, এটাই আমি বিশ্বাস করি।”

এর আগে, বিএনপি-জামায়াত জোট সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে নিজের সফলতার কথা উল্লেখ করে তিনি বলেন, “২০০১ সালে দায়িত্ব পাওয়ার পরে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল। সেগুলোর আর পুনরাবৃত্তি হবে বলে আমি বিশ্বাস করি না।”

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ