1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
শেখ হাসিনার গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য মানবপাচার-অনলাইন স্ক্যামের বিরুদ্ধে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্স খালিদ বিন সালমানের জরুরি বৈঠক যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী’ হামলায় ফের উত্তপ্ত ইরান-মার্কিন টানাপোড়েন হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নিয়ে ইরান-ওমান দ্বন্দ্ব: তেহরান ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর আঘাত ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: মার্কিন সেনাদের লক্ষ্য করে ‘সারপ্রাইজ অ্যাটাক’ মেয়েকে মানসিক রোগী দাবি করে ফেসবুক লাইভে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ১৩ বছরের জন্য যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির নীতিগত অনুমোদন গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের চিঠি

ভোলার লালমোহনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৪ বার দেখা হয়েছে

ভোলার লালমোহনে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার পর আহত শিশুটিকে উদ্ধার করে পাশের চরফ্যাশন উপজেলার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে শিশুটি বাড়ির পাশের একটি বাগানে লাকড়ি কুড়াতে গেলে, অভিযুক্ত নাঈম (২৮) তাকে ও তার এক সঙ্গীকে চকলেটের লোভ দেখিয়ে বাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।

শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। কিন্তু অভিযোগ উঠেছে, বিষয়টি ধামাচাপা দিতে অভিযুক্তের পরিবার শিশুটিকে সরকারি হাসপাতালের বদলে চরফ্যাশনে তাদের এক আত্মীয়ের প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত হলেও, তাকে সেখানেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এই ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

পুলিশের বক্তব্য:
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের কানে আসতেই আমরা শিশুটির বাড়িতে পুলিশ পাঠাই। ঘটনা সত্য বলে আমরা নিশ্চিত হয়েছি। পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ না পেলেও, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।”

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ