1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
শেখ হাসিনার গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য মানবপাচার-অনলাইন স্ক্যামের বিরুদ্ধে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্স খালিদ বিন সালমানের জরুরি বৈঠক যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী’ হামলায় ফের উত্তপ্ত ইরান-মার্কিন টানাপোড়েন হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নিয়ে ইরান-ওমান দ্বন্দ্ব: তেহরান ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর আঘাত ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: মার্কিন সেনাদের লক্ষ্য করে ‘সারপ্রাইজ অ্যাটাক’ মেয়েকে মানসিক রোগী দাবি করে ফেসবুক লাইভে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ১৩ বছরের জন্য যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির নীতিগত অনুমোদন গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের চিঠি

সাকিব-মাশরাফির বিরুদ্ধে গণহত্যার মামলা বিশ্বাসযোগ্য নয়: ইশরাক হোসেন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮১ বার দেখা হয়েছে

জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তাজার বিরুদ্ধে দায়ের হওয়া গণহত্যার মামলাকে ‘বিশ্বাসযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি মনে করেন, এই দুই ক্রিকেটারকে রাজনীতিবিদ হিসেবে না দেখে, দেশের ‘অ্যাসেট’ বা সম্পদ হিসেবে বিবেচনা করা উচিত।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, “তারা ক্রিকেটার এবং শুধু যেন-তেন ক্রিকেটার না, তারা আমাদের দেশের অ্যাসেট। আমার কাছে মনে হয়নি, তারা গিয়ে কোনো অর্ডার ক্যারি আউট করেছে বা নিজের হাতে বন্দুক নিয়ে গুলি করে হত্যা করেছে।”

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর দায়ের হওয়া একাধিক মামলার কারণে সাকিব আল হাসান দেশের বাইরে অবস্থান করছেন এবং মাশরাফি বিন মুর্তাজাকেও জনসম্মুখে দেখা যাচ্ছে না।

বিসিবি নিয়েও প্রশ্ন তোলেন ইশরাক
একই সাক্ষাৎকারে, ইশরাক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্রক্রিয়া নিয়েও তীব্র সমালোচনা করেন। তিনি কাউন্সিলর নিয়োগ প্রক্রিয়াকে ‘মহাদুর্নীতি, বাণিজ্য ও পক্ষপাতিত্বমূলক’ বলে অভিহিত করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “নিজেদের সিন্ডিকেট বোর্ডে বসানোর চেষ্টা হলে আমরা তো বসে থাকতে পারি না।”

তবে, তিনি নিজে বোর্ড রাজনীতিতে আসার কোনো আগ্রহ নেই বলে পরিষ্কার জানিয়ে দেন। ইশরাক বলেন, “আমি ফুলটাইম রাজনীতি করব। আমি চাই, যারা ফুলটাইম ক্রীড়া সংগঠক, তারা বোর্ডে আসুক। আমরা তাদের সহায়তা করব।”

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ